গোপনীয়তা নীতি
সর্বশেষ হালনাগাদ: ২ নভেম্বর ২০২৬
আমরা কী তথ্য রাখি
- অ্যাকাউন্ট: নাম, মোবাইল নম্বর, (ঐচ্ছিক) ইমেইল, ক্লাস, ছবি — ভর্তি, ক্লাস আর যোগাযোগের জন্য।
- পড়াশোনা: কোন কোর্সে ভর্তি, কোন ক্লাস দেখা হয়েছে, পরীক্ষার উত্তর ও ফলাফল, হাজিরা।
- পেমেন্ট: কত টাকা, কবে, কোন কোর্সের জন্য — কার্ড বা মোবাইল-ব্যাংকিংয়ের পিন/পাসওয়ার্ড আমরা কখনো দেখি না বা রাখি না; সেগুলো পেমেন্ট গেটওয়ে (EPS) সরাসরি নেয়।
- অভিভাবক: অভিভাবকের নাম ও নম্বর, যাতে তিনি সন্তানের অগ্রগতি দেখতে পারেন।
- নিরাপত্তা: সাইটে ঢোকার সময়, ডিভাইসের ধরন ও নেটওয়ার্ক ঠিকানা — অ্যাকাউন্ট রক্ষা ও হ্যাকিং ঠেকাতে।
কতদিন রাখি
- ভেরিফিকেশন কোড (OTP): ৩০ দিন · ব্যর্থ লগইনের রেকর্ড: ৩০ দিন · বন্ধ করা ডিভাইস-সেশন: ৯০ দিন
- সার্ভারের সাধারণ লগ: ১৪ দিন · নিরাপত্তা-প্রমাণ (হ্যাকিং চেষ্টার রেকর্ড): ১ বছর
- অ্যাকাউন্ট, ভর্তি, ফলাফল ও পেমেন্টের হিসাব: অ্যাকাউন্ট যতদিন থাকে (পেমেন্টের হিসাব আইন অনুযায়ী প্রয়োজনীয় সময় পর্যন্ত)।
কারা দেখতে পারে
- আপনি নিজে; আপনার অভিভাবক (শুধু সংযুক্ত সন্তানের তথ্য); আপনার কোর্সের শিক্ষক; একাডেমির অনুমোদিত কর্মী — প্রত্যেকে শুধু তার কাজের জন্য দরকারি অংশ।
- আমরা কারো তথ্য বিক্রি করি না। সেবা চালাতে যাদের সাহায্য নিই: পেমেন্ট গেটওয়ে (EPS), SMS প্রদানকারী (OTP পাঠাতে), Cloudflare (সাইট সুরক্ষা), এবং বিজ্ঞাপনের ফল মাপতে Meta Pixel — Meta-কে নাম/নম্বর সরাসরি দেওয়া হয় না, শুধু হ্যাশ করা রূপ।
- আইন অনুযায়ী বাধ্য হলে, বা আমাদের বিরুদ্ধে হ্যাকিং/প্রতারণার প্রমাণ হিসেবে, আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হতে পারে।
নিরাপত্তা
পাসওয়ার্ড শুধু এনক্রিপ্ট-করা (hash) রূপে থাকে; সব যোগাযোগ HTTPS-এ; প্রতিদিন এনক্রিপ্টেড ব্যাকআপ; সন্দেহজনক লগইন ও আক্রমণ স্বয়ংক্রিয়ভাবে আটকানো ও রেকর্ড করা হয়।
আপনার অধিকার
নিজের তথ্য দেখা, ভুল সংশোধন, বা অ্যাকাউন্ট মুছে ফেলার অনুরোধ করতে পারেন। শিক্ষার্থীর বয়স ১৮-র কম হলে অভিভাবকও অনুরোধ করতে পারেন। যোগাযোগ: [email protected]
Privacy policy (summary in English)
We keep your account details (name, mobile, optional email, class, photo), your learning records (enrolments, classes watched, exam answers and results, attendance), payment records (amounts and dates — never card or mobile-banking PINs, which go straight to the EPS gateway), guardian contacts, and security records (sign-in times, device type, network address). OTP codes are deleted after 30 days, failed sign-in records after 30 days, ended device sessions after 90 days, server logs after 14 days and security evidence after one year. You, your linked guardian, your course teachers and authorised staff see only what they need. We never sell data; we use EPS (payments), an SMS provider (codes), Cloudflare (protection) and the Meta Pixel (hashed contact details only). Ask us to see, correct or delete your data at [email protected].